রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
পুলিশ জানায়, মধ্যরাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর