• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ দুপুর

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বৈঠকে প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে কনসার্ন ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।

এনসিপির আহ্বায়ক বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, জনগণের নিরাপত্তা ব্যাপক বিঘ্নিত হয়েছে। যার ভুক্তভোগী সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ সবাই হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির কীভাবে উত্তরণ ঘটানো সম্ভব, রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা, এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে কনসার্ন ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও উনি বলেছেন।

এনসিপির অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে বলেছি, বর্তমান পরিস্থিতি একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭-৮ মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই ঐক্য প্রশ্নে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ফলে ঐক্য প্রক্রিয়ায় সংস্কার যেন এজেন্ডা হয়, এর সুপারিশ আমরা জানিয়েছি। যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি হয়েছে, সেটি সংস্কার প্রক্রিয়া, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছি। যেভাবে গণভোটে রায় এসেছে, সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে বলেছি।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তাদের ৫ আগস্টেই পরাজিত করেছি। এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। ভারত আওয়ামী লীগ এবং তাদের নানা ধরনের অ্যাসেট ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্য মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই আহ্বান আমরা জানিয়েছি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]