গারো পাহাড়ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ীতে মৌসুমের আগেই শীত পড়তে শুরু করেছে। তাই শীত নিবারনের জন্য অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামের দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাকরকান্দি ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থায়ী সদস্য আব্দুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিন প্রমুখ। এ সময় অঙ্গীকার ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর