মানিকগঞ্জে পৃথক ঘটনায় একদিনে দুই নারী নিহত হয়েছেন। এর মধ্যে একজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই ঘটনায়ই পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গুজুরি এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সুমি আক্তারকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে সাগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামে নিজ বাড়ির পেছন থেকে চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি তিন সন্তানের জননী। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনারই তদন্ত চলছে। চম্পা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর