• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৩ বিকাল

শাহরুখের ‘কিং’ মুক্তির কাউন্টডাউন শুরু, সিদ্ধার্থের রহস্যময় পোস্ট

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির কাউন্টডাউন শুরু হয়েছে। মুক্তির আর মাত্র ৩০ দিন বাকি থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রহস্যময় একটি পোস্ট দিয়েছেন সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সোমবার সন্ধ্যায় শুধু ‘৩০’ লিখে পোস্টটি করেন তিনি। এরপরই শাহরুখভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস।

আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির। মুক্তির ঠিক ৩০ দিন আগে পরিচালকের এমন পোস্টকে সিনেমাটির আনুষ্ঠানিক কাউন্টডাউন হিসেবে দেখছেন ভক্তরা। পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা, ফ্যান এডিট ও প্রচারণা নিয়ে নানা অনুমান।

এর আগেও রহস্যময় পোস্ট দিয়ে ‘কিং’ সিনেমার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়েছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের জন্মদিনের সময় ‘ইটস’ এবং ‘টাইম ফর দ্য ওয়ার্ল্ড’ লিখেও আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

সিনেমাটি ঘিরে আগ্রহ আরও বেড়েছে শাহরুখ খানের সল্ট অ্যান্ড পেপার লুক প্রকাশের পর। পাশাপাশি মুক্তি পাওয়া রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গানটিতে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, এড শিরান ও মধুবন্তী বাগচী।

সিনেমাটির ট্রেলার আগামী ১৪ ডিসেম্বর প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন চলছে। সে ক্ষেত্রে বড়দিনের আগের দিন সিনেমাটি মুক্তির আগে প্রচারণার জন্য ১০ দিন সময় পাবেন নির্মাতারা।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। প্রথমবারের মতো বাবার সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও অভয় ভার্মা। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে কারিনা কাপুর খানকেও।

মুক্তির এক মাস আগে পরিচালকের রহস্যময় পোস্টে ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। এখন অপেক্ষা সিনেমাটির ট্রেলার ও বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তনের।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]