• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল

বিডি২৪লাইভে সংবাদ প্রকাশের পর সেতু পরিদর্শন সমস‍্যা সমাধানের দাবী জানালেন এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলের মধ্যে দ্বন্ধের কারণে দীর্ঘ ৭ বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি।

এ নিয়ে বিডি২৪লাইভ.কমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করেছেন।

জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের অধিনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথাথাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জানাযায়, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি করে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া।

এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরিদর্শনকালে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব। এব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন , আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণের দাবী জানান। উল্লেখ্য সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শত বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে স্থলবন্দরের পাথর বোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]