• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ রাত

পাংশায় মাকে সঙ্গে নিয়ে মিছিলের পর এবার পোস্টারিংয়ের দাবী নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশায় মাকে নিয়ে মিছিলের পর এবার নিজের ফেসবুক পোস্টে পাংশার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী ব্যানার, স্টিকার ও পোস্টার লাগানোর দাবি করেছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কিমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টার দিকে তিনি তার নিজ নামীয় (Md Nazrul Islam) ভেরিফাইড ফেসবুক ফেজে পাংশার বিভিন্ন স্থানে লাগানো ছবি পোস্ট করে এমন দাবি করেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সরেজমিনে উল্লেখিত স্থানগুলোতে গিয়ে এমন কোনো পোস্টার বা স্টিকারের অস্তিত্ব পাওয়া যায়নি।

ফেসবুকে পোস্টে ওই নেতা দাবি করেন, তাঁর পরিবারের ছয় সদস্যের মধ্যে গত ৭ নভেম্বরের একটি মিছিলের পর থেকে সবাই বিচ্ছিন্নভাবে বসবাস করছেন। তাঁর মা-বাবা এক জায়গায়, তিনি অন্য জায়গায় এবং ছোট ভাই আলাদা থাকছেন। অন্যদিকে দুই বছর বয়সী সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকতে হচ্ছে ছোট ভাইয়ের স্ত্রীকে। এ অবস্থায় দিন-রাত পুলিশের আনাগোনায় তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, পুলিশের আনাগোনার পাশাপাশি রাতের বেলায় তাঁর প্রতিবেশী, চাচাতো কাকা ও ভাইদের কাছে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) ফোনে অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ওই নেতা তাঁর পোস্টে দাবি করেন, পাংশা থানা, পৌরসভা গেট, পাংশা পাইলট উচ্চবিদ্যালয়, পাংশা সরকারি কলেজ, উপজেলা চত্বর ও মেডিকেল চত্বরে শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী ব্যানার, স্টিকার ও পোস্টার লাগানো হয়েছে।

তবে তাঁর এ দাবির সত্যতা যাচাইয়ে সরেজমিনে উল্লেখিত স্থান গুলোতে গিয়ে কোনো ব্যানার, স্টিকার বা পোস্টার দেখা যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে মাকে সঙ্গে নিয়ে একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় আসেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতা। এরপর থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশা মডেল থানা পুলিশ সবসময় সজাক রয়েছে। পাংশায় এমন কোন ঘটনা নেই। আমরা সরেজমিনে এমন কোন ঘটনার অস্তিত্ব খুঁজে পাইনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]