বলিউড অভিনেত্রী সানি লিওনের আফ্রিকা সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কেনিয়ার মাসাইমারা অঞ্চলে সাফারিতে গিয়ে বিরল কালো গন্ডারের দেখা পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী।
গত ১৮ নভেম্বর প্রকাশিত ভিডিওর ক্যাপশনে সানি জানান, আফ্রিকায় তিনবার ভ্রমণের পর এবারই প্রথম গন্ডার দেখার সুযোগ হলো তার। বিরল এই প্রাণীটিকে কাছ থেকে দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। অভিজ্ঞতাটিকে স্বপ্নপূরণের মতো বলেও উল্লেখ করেন।
সানির শেয়ার করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ২৩ নভেম্বর পর্যন্ত ভিডিওটিতে প্রায় ৯ লাখ ২৭ হাজারবার দেখা হয়েছে বলে ইনস্টাগ্রাম পোস্টের পরিসংখ্যানভিত্তিক একটি ওয়েবসাইটে দেখা গেছে।
আফ্রিকা সফরে শুধু গন্ডার দেখাই নয়, তানজানিয়া ও কেনিয়ার সীমান্ত এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া কেনিয়ার মোম্বাসায় সমুদ্রসৈকত, পানির নিচের নানা অভিজ্ঞতা ও অবকাশযাপনের ছবিও প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ব্যক্তিগত মুহূর্ত ও ভ্রমণের ছবি-ভিডিও শেয়ার করেন সানি লিওন। তার এসব পোস্টে ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা যায়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর