• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৭ রাত

প্রতিবাদ থেকে প্রতিরোধের বার্তা: সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রামে গণমিছল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর লালখান বাজার মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সাঈদ আল নোমান এমপি বলেন, “দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র কিংবা নৈরাজ্যের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিতে প্রতিরোধের প্রত্যয়,

যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ রক্ষা করা। আমাদের স্লোগান ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টি, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন, জমির উদ্দিন নাহিদ, শরিফুল ইসলাম তুহিন, হাজী বাবুল হক, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, মনিরুল ইসলাম মনির, সৈয়দ ওমর ফারুক, সায়েস্তা উল্লাহ, খাজা আলাউদ্দিন, কাজী শামসুল আলম, আশরাফ খান, গোলাম মনসুর, মোস্তাফিজুর রহমান সুমন, এস এম আজাদ, ইব্রাহিম খলিল, হাসান ওসমান, ফখরুল ইসলাম রাজু, শহীদ মোহাম্মদ চৌধুরী, জেসমিন খানম, নূর হোসেন উজ্জ্বল, শেখ রাসেল, মহসিন কবির আপেল, শহীদুল ইসলাম, আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন ও কামরুল হাসান আকাশসহ চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]