• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ সকাল

চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্য পাঁচ পুলিশ সদস্য হলেন—আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, শীতল কুমার, এসএম নিয়ামুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জামির হোসেন ও মো. হাসিবুর রহমান। তাঁদের প্রত্যেককে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আলমডাঙ্গার সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ওসি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]