• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর

ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনা একই দিনে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এই সময়কে ঘিরে আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাহলে কি শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশ দখল করতে চায় ?

তিনি বলেন, সকলের মনে রাখা উচিৎ,

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন, কোনো বিদেশি শক্তি ও তার দোসরদের আধিপত্য বিস্তারের দিন নয়। বিজয় দিবসের মর্যাদা ক্ষুণ্ন করার কোনো ষড়যন্ত্র নস্যাত করে দেয়া হবে।

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ভারত সরকারের কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে আমরা শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সমতা, পারস্পরিক মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ও জনগণের আকাঙক্ষার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য জোরদার ও দৃশ্যমান করার আহ্বান জানান। তিনি মহান বিজয় দিবসকে ঘিরে যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অন্তর্ঘাতের অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সাঈদ উর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা রেজাউল আহসান, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, ইফতার রসুল খোকন, তারিকুল ইসলাম চঞ্চল, রফিকুল ইসলাম, রুহুল আমিন খান, আব্দুল হান্নান, রুহুল আমিন খান, আবুল কাশেম, নূরে আলম জনি প্রমুখ বক্তব্য রাখেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]