• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ রাত

ফের দেশব্যাপী তাফসির মাহফিল করবেন মিজানুর রহমান আজহারি

ছবি: সংগৃহীত

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। একই সঙ্গে মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শ্রোতা ও আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আজহারি।

পোস্টে তিনি লেখেন, ‘এক বছর বিরতির পর আট বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

মাহফিলের শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাহফিলের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে আজহারি আরও লেখেন, এর সার্থকতা শুধু বিপুল জনসমাগম বা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কোরআন ও সুন্নাহর সর্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত সার্থকতা আসবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে আজহারি লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]