• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

২৮ বছর পর কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুল চালুর উদ্যোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দীর্ঘ ২৮ বছর ধরে বন্ধ থাকা কিশোরগঞ্জের কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের দামোয়ার বাড়ি এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

দামোয়ার বাড়ি জামে মসজিদের সভাপতি ও সাবেক জেলা নাজির আ.স.ম. গোলাম রাব্বানী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম।

এ ছাড়াও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন, সাইফুল ইসলাম পাশা, শফিকুল আলম, সারোয়ার, ফারুক আহাম্মদ বাবু ও খাইরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দামোয়ার বাড়ি এলাকায় ১৯৯১ সালে কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তবে নানা জটিলতায় ১৯৯৮ সালে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন ধরে এলাকাটিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্প্রতি গ্রামবাসী বিদ্যালয়টি পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে স্কুল কমিটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয়।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে বিদ্যালয়টি পুনরায় চালু ও এর সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]