• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:১১ বিকাল

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২০২৬ - ২৭ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল  আমিন।  আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মাজেদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম সহ আরো অনেকে।

উল্লেখ্য, প্রণোদনার আওতায় এ কর্মসূচিতে ১৩০ জন কৃষক কে বিনামূল্যে ২০ কেজি করে গম বীজ এবং ৩৫ কেজি ইউরিয়া,১৮ কেজি এমওপি ও ২০ কেজি করে টিএসপি সার দেয়া হয়েছে। এসব কৃষকরা বীজ উৎপাদন করবে এবং নিজেরা উদ্যোক্তা হয়ে উচ্চ ফলনশীল জাত উতপাদন করতে পারে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]