• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর

স্থানীয় সরকার নির্বাচনে ফাউল করতে চাইলে বিরত রাখুন: সিইসি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে কেউ ফাউল করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামলে তাকে বিরত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সুন্দর নির্বাচন আয়োজন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্য এসব কথা বলেন তিনি। এতে অন্য চার নির্বাচন কমিশনার ইসির সচিব ও ১৫ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতান্ত্রিক পরিবেশের জন্য ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। দেশে ইলেকশন নিয়ে বলতে গেলে কোয়ালিফাই করতে হয় বিশেষণ দিয়ে। বলতে হয়, ইট শুড বি ফেয়ার, ফ্রি ইকুইটেবল, নিউট্রাল। কিন্তু, উন্নত বিশ্বের কোমো দেশে নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ লাগানোর নজির নেই।

ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কেন শুরু হচ্ছে এর ব্যখাা দিয়ে সিইসি বলেন, আমাদের কোটি কোটি জনগণ যারা ইউনিয়ন পর্যায়ে তারা সেবা বিঘ্নিত হচ্ছেন। বাস্তবতাও তাই। অনেক মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন সিইসি।

তিনি বলেন, "সবাই ফাউল করার নিয়তে জন্য মাঠে না নামে এবং কেউ যদি ফাউল করতে চায় তাকে বিরত রাখেন। আমরা আপনাদের সহযোগিতা চাই।"

সবগুলো স্থানীয় সরকারের নির্বাচন করতে ১০ মাস থেকে ১ বছর সময় লাগে জানিয়ে সিইসি বলেন, আমাদের আরও চারটি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ। ধাপে ধাপে সবগুলো নির্বাচন আমরা করব।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর, আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নাই। যেহেতু দলীয় কোনো নির্বাচন হচ্ছে না সেহেতু দল ভিত্তিক কারো এজেন্ডা থাকার কোনো কথা নয়। আমরা দুই জিনিস চাই একটি সুষ্ঠু, সুন্দর ও নিরেপক্ষ নির্বাচন আর স্বচ্ছ থাকতে চাই।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে লোকাল গভমেন্টে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছ। অনেক সহিংসতা হয়। নির্বাচনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এগুলো আমরা ধারণাও করতে পারছি না। যে চ্যালেঞ্জ গুলো আসবে আমরা আপনাদের সঙ্গে নিয়ে সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। আমরা সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]