নরেন্দ্র মোদীকে বিয়ের নিমন্ত্রণপত্র দিলেন সালমান
সাজিয়া ইসলাম: খান পরিবারের বিয়ে তাই সবকিছুতেই আভিজাত্যের ছাপ! বলিউডের অন্যান্য বিয়ের থেকে ভিন্ন ও জাঁকজমকপূর্ণ করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করছে নাহ খান পরিবারের সদস্যরা। তাইতো বিয়ের কার্ড থেকে শুরু করে খাবারের আইটেমে রয়েছে বিশাল আয়োজন। শুধু কি তাই এই বিয়ে কে স্বতন্ত্র করে তুলতেই সালমান খান নিজেই যান নরেন্দ্র মোদীকে বিয়ের নিমন্ত্রন পত্র দিতে!
তবে বিয়ে সালমান খানের নয়! তার ছোট বোন অর্পিতা খানের। দীর্ঘ ১৮ মাস উঠতি অভিনেতা ও মডেল আয়ুশের সাথে প্রেমের পর বিয়ের পীড়িতে বসছেন তিনি।বিয়ের দিন ঠিক করা হয়েছে ১৬ নভেম্বর, স্থান ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত 'ফলকনামা প্যালেস' এ। এই দিনেই সালমানের বাবা সেলিম এবং মা সালমা খানের বিবাহের ৫০ বছর পূর্তি হবে তাই স্বাভাবিক ভাবেই খান পরিবারের সবার মধ্যেই আনন্দ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে সালমানের বাবা সেলিম খান বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষ। নরেন্দ্র মোদীকে আমন্ত্রন জানানোর বিষয়ে তিনি বলেন, আমরা আগে থেকেই মোদীর সঙ্গে আছি তাই পরিবারের আনন্দের মুহুর্তে তাকে আমন্ত্রন জানিয়েছি। উল্লেখ্য নরেন্দ্র মোদী গত ২ ফেব্রুয়ারি ২০১৪ তে ধরমেন্দ্র ও হেমা মালিনীর ছোট মেয়ে আহানার বিবাহানুষ্ঠানে উপস্থিত ছিলেন। অবশ্য তখন তিনি প্রধান মন্ত্রী ছিলেন নাহ।
অর্পিতার বিবাহানুষ্ঠানে কে কে উপস্থিত থাকবেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে অনুষ্ঠানে কারিনা কাপুর খান, রানী মূখ্যার্জী, সোনাক্ষী সিনহা, আর্জুন কাপুর, প্রিয়াংকা চোপরা, আমির খান, ইমরান খান, প্রভু দেবা, ফারাহ খান, কারান জোহার সহ বলিউডের নামি দামী সব সেলিব্রেটি উপস্থিত থাকবেন বলে জানান সালমান।
বোনের বিয়েতে উপহার হিসেবে ইতিমধ্যেই কয়েক'শ কোটি টাকা ব্যয় করে আলিসান ফ্ল্যাট কিনেছেন ভাই সালমান খান।
সূত্র: times of india
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: