ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু মারা গেছেন
বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু আর নেই (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মঙ্গলবার বিকালে ভারতের জয়পুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি সস্ত্রীক আজমির শরীফ জিয়ারত এবং বেড়াতে ভারত গিয়েছিলেন। পথে জয়পুর পর্যন্ত যেতে পেরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান এবং বমি শুরু করেন। তার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনার সাতক্ষিরাতে জন্মগ্রহণ করেন তিনি। ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার ছিলেন তিনি। পূর্ব পাকিস্তান জাতীয় দলে ফুটবল খেলতেন, এছাড়া তিনি ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লুজ এবং ১৯৭৮ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন। পেশাজীবনে তিনি সিএসপি অফিসার হিসেবে আয়কর কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরামের আজীবন সদস্য।
এই কৃতি ক্রীড়াভাষ্যকারের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরামের পক্ষ থেকে আলফাজ উদ্দিন আহমেদ, শামিম আশরাফ চৌধুরী, ড. সাঈদুর রহমান, সামসুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: