সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫১ পিএম

সিলেট প্রতিনিধি: দক্ষিণ সুরমার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৮ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সোয়া ২টা থেকে সীমানা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সীমানা নির্ধারণ নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার ২ গ্রমবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ ও শোনা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত দক্ষিণ সুরমা থানার কনস্টেবল মুন্নাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: