কার সঙ্গে বিয়ে হচ্ছে সাকিবের বোনের?

প্রকাশিত: ০৩ মে ২০১৭, ১১:০৭ এএম

ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে হতে যাচ্ছে। পাত্র আলিফ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্লার ছেলে। জানা গেছে, ঢাকার সেনামালঞ্চে আগামীকাল বৃহস্পতিবার আকদ হবে।

উল্লেখ্য, আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। বোনের বিয়ে উপলক্ষ্যে ৪ মে (বৃহস্পতিবার) সকালে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: