দেশের বাজারে ভারতের 'সন্তুর' সাবান
নিউজ ডেস্ক: হলুদ ও চন্দনসমৃদ্ধ ভারতের একটি সাবান দেশের বাজারে এনেছে উইপ্রো কনজ্যুমার কেয়ার এবং হক গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। বাংলাদেশের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্যাকেজিং, নতুন আকার ও উন্নত ফর্মুলার ‘সন্তুর’ সাবান বাজারজাত করবে এই প্রতিষ্ঠান দুটি। গণমাধ্যকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিবৃতিতে উইপ্রো কনজ্যুমার কেয়ারের হেড অব সার্ক প্রিয়দর্শি রঞ্জন বলেন, ‘আমরা সন্তুরের প্রকৃত ফর্মুলা বজায় রেখেছি। ব্র্যান্ডের প্রিমিয়াম মান যুক্ত করার জন্য নতুন সুবাস, উন্নত ফর্মুলা এবং উন্নত প্যাকেজিং দ্বারা নতুন ভাবে পণ্যটি উন্মোচন করছি। নতুন সন্তুরের সঙ্গে আমরা বাংলাদেশের বাজারে আমাদের কার্যকর উপস্থিতি নিশ্চিৎ করতে চাই এবং বাংলাদেশে ভোক্তাদের কাছে আমাদের সাবানকে আকর্ষণীয় পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম হক বলেন, ‘উইপ্রো কনজ্যুমার কেয়ারের সঙ্গে এই সহযোগিতামূলক অংশীদারিত্বের ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত। উইপ্রো ভারতে বড় বড় এফ এম সি জি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশে ব্যবসা বিস্তৃতির করতে আগ্রহী।‘
তিনি আরও বলেন, `উইপ্রোর সঙ্গে বিভিন্ন পর্যায়ে তথ্য বিশেষভাবে বিক্রয়ের সংক্রান্ত জ্ঞান ভাগাভাগি করে নেয়া হবে। আমি নিশ্চিত যে এই অংশীদারিত্বের সঙ্গে জড়িত উভয় পক্ষই উপকৃত হবে।’
বিডি২৪লাইভ/এমআই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: