যে কাবাবের দাম ৭ লাখ টাকা!

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৭, ০৫:৫৪ পিএম

কাবাব সবার কাছে এতটি জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। বিভিন্ন স্বাদের মনমাতানো নাম শুনলেই শুনলেই অনেকের জিভে পানি আসে। কাবাবের ধরণের কোন শেষ নেই। জালি কাবাব, টিকিয়া কাবাব, চিংড়ির কাবাব, বিফ শিক কাবাব, আদানা কাবাব, আফগানি বিফ কাবাব, ডোনাট কাবাব, শামি কাবাব, শাহী কাঠি কাবাব, বিন্দি কাবাব, ভেজিটেবল মুঠো কাবাব, মাটন কাঠি কাবাব, তন্দুরি ম্যাংগো চিকেন কাবাব, চিকেন রেশমি কাবাব- আরও কত কী।

এরমধ্যে অনেকগুলোই, কেউ বা সবগুলোই চেখে দেখেছেন। কিন্তু কত দাম দিয়ে? জানেন কি লন্ডনের হ্যাজেফ রেস্তোরায় যে স্পেশাল কাবাবটা পাওয়া যায় তার একটার দাম ৯২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় সাত লাখ টাকার বেশি।

দামটা শুনে অনেকে চমকে যেতেই পারেন। কিন্তু বিশ্বের সেরা কাবাবটা খাবেন, আর তার জন্য একটু ব্যয় করবেন না? আর যারা এসব কাবাব খান তারা কী আর দামের কথা ভাবেন?

হ্যাজেফ রেস্তোরার শেফ এ প্রসঙ্গে জানিয়েছেন, তাঁরা কোনও একটি বিশেষ খাবার বানানোর পরিকল্পনা করেছিলেন। এমন খাবার যা সবার থেকে আলাদা হবে। বিশেষ কোনও ধরণের কিছু। তাই তাঁরা এই 'রয়্যাল কাবাব' বানালেন।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: