'ভাইজান এলো রে'...

প্রকাশিত: ০৫ মার্চ ২০১৮, ০৬:১৩ পিএম

কোলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জির পরিচালনায় ঢালিউড সুপারস্টার শাকিব খান, শ্রাবন্তীর সাথে দ্বিতীয় বারের মতো ' ভাইজান এলো রে' চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা সবার জানা। গেল বৃহস্পতিবার ছবির শুটিংয়ে অংশ নিতে কোলকাতায় গিয়েছেন শাকিব খান কিন্তু নতুন ছবিতে তার লুক কেমন হবে তা নিয়ে ছিলো বেশ জল্পনা-কল্পনা। অবশেষে ইতি হলো জল্পনা-কল্পনার।

ছবির টাইটেল গান দিয়ে শুরু হয়েছে শাকিব খানের অংশের কাজ। চোখে নীল চশমা, হাতে রুমাল পেচানো, গলায় মোটা চেইন, সব কিছু মিলিয়ে বেশ ভাইজান মুডেই দেখা গিয়েছে শাকিব খানকে।

তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কোলকাতার এসকে মুভিজ। ‘ভাইজান এলো রে’ পরিচালনা করবেন জয়দীপ মুখার্জী।

শাকিব-শ্রাবন্তী ছাড়াও এতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মণিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ২১ ফেব্রুয়ারি কোলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে। আগামী ঈদকে টার্গেট করেই নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: