ঘরে বসেই তৈরি করুন ফ্রুট আইসক্রিম! (ভিডিও)
ঘরেই মজাদার আইসক্রিম তৈরির সবচাইতে সহজ পদ্ধতি নিয়ে আজ আমাদের আগমন। এই গরমে হিমশীতল আইসক্রিমের চাইতে ভালো খেতে আর কি আছে? তবে আইসক্রিম মানেই কিনে খাওয়া। একে তো মাত্রা অতিরিক্ত দাম, সাথে অস্বাস্থ্যকর রং ও স্যাকারিনের ব্যবহার তো আছেই। পছন্দের ফ্লেভারও মেলে না অনেক সময়। তাই নিজে থেকেই একটু কষ্ট করে তৈরি করে নিন পছন্দের আইসক্রিম।
১। স্ট্রবেরি আইসক্রিম
অনেক শিশুই ফল খেতে চায়না। স্ট্রবেরির আইসক্রিম তৈরি করে তাদের সামনে দিলে তারা সেটা লুফে নিবে। স্ট্রবেরির সাথে ব্ল্যাকবেরি বা ব্লুবেরি, লেবুর রস এবং মধু মেশাতে পারেন। সবগুলো উপাদান ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে আইসক্রিমের ছাঁচে রাখুন।
২। তেঁতুলের আইসক্রিম
প্রচণ্ড গরমে টক মিষ্টি স্বাদের তেঁতুলের আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এক ডজন তাজা তেঁতুলের কোয়া এবং সামান্য চিনি পানিতে নিয়ে ২০ মিনিট জ্বাল দিন। দ্রবণটি ঠান্ডা হওয়ার পরে তেঁতুলগুলো কচলে নিন এবং ছেঁকে নিন। তারপর এই দ্রবণটি আইসক্রিমের ছাঁচে ঢেলে ফ্রিজে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল তেঁতুলের আইসক্রিম।
৩। আম ও কাঠবাদামের আইসক্রিম
আমের পেস্ট, কাঠ বাদামের দুধ এবং সামান্য মধু একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণটি আইসক্রিমের ছাঁচের মধ্যে নিন এবং আমের কয়েকটি ছোট টুকরা এর মধ্যে দিয়ে দিন। আমের টুকরোগুলো আইসক্রিম খাওয়ার সময় অন্যরকম মজা দেবে। বাজারে যখন প্রচুর আম পাওয়া যায় তখন প্রায়ই খেতে পারেন আমের আইসক্রিম। এতে পুষ্টির পাশাপাশি প্রশান্তি ও পাবেন।
তবে ঘরে বসে যদি কুলফি আইসক্রিমের স্বাদ পেতে চান, তাহলে ছোট্ট একটি ভিডিও দেখলেই শিখে নিতে পারবেন সেই রেসিপি। ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন
বিডি২৪লাইভ/আরআই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: