যে ধরনের কথা বয়ফ্রেন্ডকে বললে খুশি হয়

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৪, ১২:৫০ এএম

সে তো অনেক কিছু৷ কিন্তু এরকম পাঁচটি বিষয় রয়েছে, যেগুলো শুনলে বয়ফ্রেন্ড একবার আপনার হাতটা বা শুধু হাত বলি কেন, আপনাকে না জড়িয়ে ধরে পারবেন না৷ কী কী খুব জানতে ইচ্ছে করছে তো, তাহলে চটপট পড়ে ফেলুন-

১) তুমিও পারো-বেডরুমে একবার অন্তত এই কথাটি বলুন, যে আপনার সঙ্গীটি অসাধারণ৷ একবার শোনার জন্য বেচারা কতদিন ধরেই না অপেক্ষা করে রয়েছে৷ আর বেডরুমে একান্তমুহূর্তে কথাটি বললে সে আনন্দিত না হয়ে পারবে না৷

২) তুমি ছাড়া আমি বৃথা- আরে এ যে রোমান্টিসিজমের শেষ কথা! প্রেমিক হোক বা বয়ফ্রেন্ড, সঙ্গী বিনা আপনার অস্তিত্ব যে প্রায় শূন্য সেটা একবার বলে দেখুন তো৷ আনন্দে আহ্লাদিত হয়ে উঠবে বয়ফ্রেন্ড৷এই অনুভূতিটা সে সঞ্চয় করে রাখবে আজীবন৷তবে কথার মাঝে মিথ্যে আশ্বাস দেবেন না৷ শুধু তাকে বোঝান, সে ছাড়া আপনি কোনও কাজই করতে পারবেন না৷

৩) শুধু তোমারই জন্য- আপনাকে আপনার সঙ্গীর পালসটাও বুঝতে হবে৷যতই রূপ-গুণের প্রশংসা করুন, দিনের শেষে কতটা কোয়ালিটি সময় দুজনে একসঙ্গে কাটালেন সেটাই গুরুত্বপূর্ণ৷এর মাধ্যমে ওর ভিতরের অনুভূতিগুলো বুঝে, সেগুলো নিয়ে আলোচনা করলে ও খুশিই হবে৷

৪) বুদ্ধির প্রশংসা- ওর কাজের আর বুদ্ধির প্রশংসা করুন৷ তাতে ও অনুপ্রাণিত হবে৷ কোনও কাজ করার পর শুধু না হেসে, মুখে দু কথা বলে ওকে চিয়ার আপ করতে থাকুন৷তাহলে ওর মনে হবে ওর ডেডিকেশনকে আপনি যথার্থই সম্মান জানাচ্ছেন৷ সম্পর্কের মধ্যে এই ব্যাপারটা খুব দরকার৷

৫) হট- শুধু এই একটা শব্দেই বদলে যেতে পারে আপনাদের সম্পর্ক৷ তাতে লাগবে উষ্ণতার পরশ৷ কারণ নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে৷ হট বললে খুশিই হবে আপনার পার্টনার৷ আর এটা বলার জন্য বেডরুম বা নির্জন ফ্ল্যাটের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না৷আলতো করে হাতটা ধরে বলুন, তারপর দেখুন তার রি-অ্যাকশন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: