১০০ লিটার দুধে স্নান করে সর্দি-কাশিতে সানি (ভিডিও)
এক, আধ লিটার নয় একেবারে একশো লিটার দুধ গায়ে ঢালা হয়েছে তাঁর। আর তাতেই সর্দি লেগে গলা ধরে গিয়েছে সানি লিওনের। 'এক পেহেলি লীলা' সিনেমায় সানি লিওনের এই দুধস্নানের সাইডএফেক্ট হয়ে দেখা দিল সর্দি-কাশি, গলা ধরা আর অ্যালার্জি। তবে তাতে বিন্দুমাত্র অসন্তুষ্ট নন সানি। বরং ইউটিউবে এই ভিডিও দারুণ জনপ্রিয় ও রেকর্ড পরিমাণ হিট পড়ার আনন্দে মেতেছেন এই পর্নস্টার।
এই সিনেমায় সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। তাতেই এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক ববি খান সেই দেবীকেই স্নান করালেন দুধসাগরে। ভারতের রাজস্থানে কনকনে শীতে চলছিল এ শুটিং। আর এ কনকনে ঠান্ডার এক পর্যায়ে সানিকে দুধ স্নান করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম জলে দুধে মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করে। কিন্তু সানির অ্যালার্জি সমস্যা থাকায় কয়েকটা শটের পরেই সানি সে সমস্যায় পড়লেন। তবে সানি সব সমস্যার কথা ভুলে গিয়ে শুটিং চালিয়ে যান। পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করতে পারেন সানির দুধ স্নানের দৃশ্য।
'এক পেহেলি লীলা' সিনেমায় সানিকে দেখা যাবে একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার আইটেম সংয়ে কোমর দোলাতে। ভূষণ কুমার পরিচালিত 'এক পহেলি লীলা' মুক্তি পাচ্ছে ২০১৫ -তেই৷ ছবিতে সানি লিওনের পাশাপাশি আছেন জয় ভানুশালি , রজনীশ দুগ্গল -ও।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: