কথা-২ অ্যালবাম নিয়ে আসছেন মিনহাজ সিফাত [ভিডিও]
নাহিদ ইমন:
বিনোদন প্রতিবেদক, বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম:
বর্তমান সময়ে সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মিনহাজ সিফাত।সুরেলা কণ্ঠ এবং সুরের মূর্ছনা এই দুটি যেন অঙ্গাঙ্গি ভাবে মেখে আছে সিফাতের ভূবণে।তাইতো শ্রোতা-ভক্ত জন্যে অতীতে সিফাতের কথা(২০১২) এবং ভিন্ন(২০১৪) নামে দু'টি গানের অ্যালবাম প্রকাশিত হয়।এই দু'টি অ্যালবাম প্রকাশ হওয়ার পর মিনহাজ সিফাত সংগীতশিল্পী/সংগীত পরিচালক হিসাবে শ্রোতা সাধারণের দ্বারে আকশচুম্বি জনপ্রিয়তা লাভ করেন।বিশেষ করে তার কথা অ্যালবামের "কেমন কইরা চাও,আমি পাগল হইলে পরে পিছু ছাড়বো না" এ গানটি লাখো সংগীতানুরাগীদের কানে আজও লেগে আছে।সাথে চলছে নাটক,টেলিফিল্ম এর জিঙ্গেল মিউসিক এর কাজ।
আসছে ভালবাসা দিবসকে সামনে রেখে মিনহাজ সিফাত তার তৃতীয় গানের অ্যালবাম "কথা-২” নিয়ে হাজির হচ্ছেন শ্রোতা-অনুরাগীদের মাঝে।এ অ্যালবামে প্রায় বেশির ভাগ গানের কথা লিখেছেন মিনহাজ সিফাত এবং সাথে লিখেছেন তাজবির সজিব(এটুকু জানি), চঞ্চল মোর্শেদ (সুনয়না ২),গানের সুর করেছেন স্বয়ং মিনহাজ সিফাত।
"কথা-২" অ্যালবাম সম্পর্কে মিনহাজ সিফাত বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ভক্ত-শ্রোতাদের মাঝে ভালবাসার মাত্রা একটু বাড়িয়ে দিতে কথা-২ গানের অ্যালবামটি বাজারে আসছে।এ অ্যালবামে থাকবে ১০টি গান যা আমি আমার নিজের মত করে মিউসিক করার চেষ্টা করেছি,সহযোগীতায় ছিল ছোট ভাই রিফাত ।কথা-২ অ্যালবামটি 'মিউজিক টাচ' এর ব্যানার থেকে প্রকাশিত হচ্ছে,এ অ্যালবামের অনলাইন 'মিডিয়া পার্টানার বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম' এবং রেডিও পার্টানার 'ঢাকা এফএম ৯০.৪'।
এছাড়া তিনি আরো বলেন, কথা-২ অ্যালবামের প্রমো ইউটিউবে ছাড়া হয়েছে।যা থেকে পুরো এ্যালবামটির সম্পর্কে স্রোতারা ধারনা পাবেন।
সমগ্র কথা-২ অ্যালবামে শ্রোতাদের জন্য কেমন আঙ্গিকের গান থাকছে জানতে চাইলে সিফাত বলেন, ১০টি গান থাকবে অ্যালবামে এর মধ্যে দুটি রিমেক গান থাকছে। রিমেক গান দুটি হচ্ছে "বড় লকের বেটি তোর লম্বা লম্বা চুল" এবং অন্যটি "কাপে কাপে" ।বাকিগুলো মৌলিক গান।এছাড়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে সামনে রেখে এবং নিজের দেশের জন্য "ড্রীম বাংলাদেশ" নামে একটি গান থাকছে।বেশ কিছু গান ইতোমধ্যে বেসরকারি এফ।এম গুলোতে প্রচারিত হচ্ছে।
কথা-২ অ্যালবামটি নিয়ে শ্রোতাদের কাছে প্রত্যাশা কিরূপ জানতে চাইলে মিনহাজ সিফাত বলেন,পূর্বে 'কথা' ও 'ভিন্ন' অ্যালবাম দুটিতে খোদার অশেষ মেহেরবাণীতে ভালো সাড়া পেয়েছি,শ্রোতারা আমাকে সাদরে গ্রহণ করেছে এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।আশা করছি কথা-২ অ্যালবামটি শ্রোতারা আমাকে পূর্বের মত সাড়া দেবেন,সব শ্রেণীর সংগীতপিপাষু মানষের কথা মাথায় রেখে কথা-২ অ্যালবামটির গানগুলো সৃষ্টি করেছি,আশা করি শ্রোতাদের প্রত্যাশা পূরণে কোন কমতি থাকবে না।এবং ১৩ই ফেব্রুয়ারি তে সবাই উপস্থিত থেকে এ্যালবামটি কিনবেন,গান শুনবেন।
কথা-অ্যালবামে মিনহাজ সিফাত এর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন, মুনিয়া,নিশাত নাদিম, জিহাদ, হ্যাপি, রাফি, মৌ্মিতা কলি এবং হাসান নাজমূল।
আগামী ১৩ ফেব্রুয়ারী বিকাল ৩টায় কথা-২ অ্যালবামের মোড়াক উম্মোচন করা হবে রাজধানীর শাহবাগে অবস্হিত আজিজ সুপার মার্কেটে 'সুরের মেলা' নামক স্টলে।উক্ত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অ্যালবামের শিল্পীরা উপস্তিত থাকবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: