হারিয়ে গেছেন অভিনেত্রী তিন্নি
এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, অনেকটাই হারিয়ে গেছেন তিনি। এমনকি তার বর্তমান অবস্থান সম্পর্কে তিন্নির নিকটজনরাও কিছু বলতে পারছেন না।
কোথাও নেই জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। মিডিয়ার সম্পূর্ণ আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি। কোথায় আছেন কি করছেন জানেন না কাছের মানুষরাও। গত ছয়মাস ধরে নিজেকে এভাবেই আত্মগোপনে রেখেছেন তিনি। কাছের মানুষদের সাথেও যোগাযোগ নেই তার। নেই ফেসবুকেও। ফোন নাম্বারটিও বন্ধ করে রেখেছেন তিনি। সর্বশেষ গত বছর আগষ্টে ফেসবুকে মেয়ের সঙ্গে ছবি পোষ্ট করেছিলেন তিনি। তারপর আর কোন কার্যক্রম নেই ফেসবুকেও। তবে এমন ঘটনা এমনই প্রথম নয়। এর আগেও তিন্নি এমন অন্তরালে হারিয়েছেন তিনি।
ক্যারিয়ারের উত্থানের সময় থেকেই নানা স্ক্যান্ডাল আর ব্যক্তিজীবনের নানা বেপরোয়া জীবন যাপনের জালে জড়িয়ে পড়েন এ অভিনেত্রী। ইন্টারনেটে নগ্ন ভিডিও ফাঁস, শ্যুটিংয়ের শিডিউল ফাঁসানো সহ মাদকসাক্ত হয়ে বারবার পত্রিকার পাতায় খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।
এত ঘটনার পরও অভিযোগ থামেনি তার বিরুদ্ধে। এরই মধ্যে বড়পর্দার হাতছানিও আসে তিন্নির কাছে। অনেকেই বলে থাকেন তিন্নি বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকার খরায় ব্যাপক জল রাশি হয়ে ধরা দিতে পারতেন। কিন্তু সেটা হয়নি। একটি ছবি করলেও তার মাধ্যমে সফলতা পাননি। বেপরোয়া চলাফেরার কারণে অনেক পরিচালকই পিছপা হন তাকে নিয়ে সিনেমা নির্মাণে। এদিকে অভিনেতা হিল্লোলের সঙ্গে প্রেম এবং পরবর্তীতে বিয়ে, সন্তান ও সম্পর্কের ভাঙন তিন্নিকে শুধু পিছনের দিকেই নিয়ে গেছে। ব্যক্তিজীবনের প্রভাব পড়তে থাকে ক্যারিয়ারে। অভিনয় একেবারেই কমিয়ে দেন তিনি। এদিকে প্রেমের বিয়ে হলেও পরবর্তীতে হিল্লোল তিন্নির বেপরোয়া জীবনযাপন মেনে নিতে পারেননি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: