জেনে নিন পাতাকপির চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা
আপনি কি পাতাকপি খেতে পছন্দ করেন? কিভাবে খেতে পছন্দ করেন? ভাজি করে, তরকারি রান্না করে না-কি অন্য কোন উপায়ে? যেভাবেই খান না কেন এর উপকারিতা সবসময়ই রয়েছে। এটি বাঁধাকপি ও ফুলকপি এর অনেক নিকট প্রজাতির। এর অনেক উপকারিতা রয়েছে, যা হয়ত আপনারা জানেন না। এখানে পাতাকপির কিছু স্বাস্থ্য উপকারিতা দেয়া হল-
১. এতে প্রচুর পরিমাণে আইরন রয়েছে:
পাতাকপিকে মাংসের সাথে তুলনা করা হয়। কারন, মাংসে যে পরিমাণ আয়রন রয়েছে, পাতাকপিতে তার চেয়ে বেশী আয়রন রয়েছে। আপনার ডায়েটের তালিকায় পরিমাণমত আয়রন না থাকলে আপনার শরীরে রক্তস্বল্পতা, ক্লান্তি ও মস্তিষ্কের সমস্যা হবে। আপনার শরীরের প্রয়োজনীয় সম্পূর্ণ আয়রন এই পাতাকপি থেকেই পাবেন। আলাদাভাবে মাংস খাওয়ার প্রয়োজন নেই।
২. কোলেস্টেরল কমাতে সাহায্য করে:
বিজ্ঞানীরা পাতাকপি নিয়ে অনেক গবেষণা শুরু করেছেন। এতে যে বাইল এসিড রয়েছে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যখন এই বাইল এসিড পেটে ছড়ায়, তখন কোলেস্টেরল এর পরিমাণ কমতে থাকে।
৩. প্রতিদিনের ১০% ওমেগা-৩ এর চাহিদা মেটায়:
আমরা সকলেই জানি, ওমেগা-৩ ফ্যাটি এসিড এ প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। ওমেগা-৩ তে দুই ধরণের উপাদান রয়েছে। যথা- ডিএইচএ ও ইপিএ। এগুলো হার্টের সমস্যা ও ক্যান্সার দূর করে। ডিএইচএ উপাদান বিষণ্ণতা ও স্মৃতিভ্রংশ দূর করতে সাহায্য করে।
আপনি ইচ্ছা করলে অনেক বেশি মাছ খেতে পারেন, কিন্তু এতে টক্সিন এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই, আপনি চিন্তামুক্ত হয়ে পাতাকপি খেতে পারেন।
৪. চোখের ছানি পরা রোগ দূর করে:
বর্তমান বিশ্বে ছোট-বড় অনেকের চোখের সমস্যা দেখা দেয়। পাতাকপিতে রয়েছে লুটেন ও জিক্সান্থিন। এই পুষ্টিকর উপাদানগুলো চোখের ছানি পরা রোগ দূর করে।
৫. ওজন কমাতে সাহায্য করে:
ওজন কমানোর জন্য খাদ্য তালিকায় কম ক্যালরির খাবার এবং অনেক বেশী পুষ্টির প্রয়োজন হয়। যা পাতাকপিতে প্রচুর পরিমাণে বিদ্যামান।
এক কাপ পাতাকপিতে মাত্র ৩৩ ক্যালরি থাকে। এতে ভিটামিন, ফাইবার ও ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে।
৬. ডিটক্সে সাহায্য করে:
পাতাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। যা ডিটক্সিফিকেশন এনজাইমের এর মাধ্যমে লিভারকে সুরক্ষা প্রদান করে। পাতাকপিতে ৬৭ প্রকারের গ্লুকোসিনলেট রয়েছে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৭. পাতাকপি এক নম্বর সবজি:
ওয়াশিংটনের এক সমীক্ষায় সম্প্রতি প্রকাশিত হয়েছে, ৮৪ ধরণের সবজির মধ্যে পাতাকপি এক নম্বর নির্বাচিত হয়েছে। কারন, এক কাপ পাতাকপির মধ্যে ৫ গ্রাম ফাইবার, ০ গ্রাম ফ্যাট, ৩ গ্রাম প্রোটিন এবং প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন রয়েছে।
তাহলে, এখন থেকে প্রতিনিয়ত পাতাকপি আপনার খাদ্য তালিকায় রাখুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি ও হবে এবং আপনি একটি ভালো ডায়েটের অন্তর্ভুক্ত হবেন।–সূত্র: লাইফ হ্যাক।
সম্পাদনা: ফাতেমা তুজ জোহুরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: