সুন্দর চোখের অধিকারিনী বিশ্বের সেরা সেলিব্রেটি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৫, ০৫:১৭ এএম

চোখকে চেহারার সবচেয়ে ভাবপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। বলা হয়ে থাকে, চোখ হলো মনের আয়না। চোখকে নারীর সবচেয়ে দামি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যে সে দেখতে কেমন। চোখের দিকে তাকালে আপনি তৎক্ষনাৎ কারো ব্যক্তিত্ব বুঝতে পারবেন, আর তার আবেগ, মনোবস্থা, অনুভূতিও বুঝতে পারবেন। পাঠক, আসুন দেখে নিই, সুন্দর চোখ নিয়ে কোন ১০জন নারী বিশ্বের সেরা সেলিব্রিটি হয়ে উঠলেন।

চার্লিজ থেরন:
দক্ষিণ আফ্রিকান ফ্যাশন মডেল ও অভিনেত্রী চার্লিজ থেরনের রয়েছে অত্যাশ্চর‌্য চোখ। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি অভিনয় দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এবং ১৯৯০-এর শেষের দিকে বিখ্যাত হয়ে ওঠেন। মনস্টার ছবিতে সেরা অভিনয়ের জন্য তিনি অস্কার পেয়েছিলেন।

মিলা জভোভিচ:
অত্যন্ত সুন্দর দৃষ্টির অধিকারিনী মিলা জভোভিচ। তিনি একাধারে অ্যামেরিকান মডেল, সঙ্গীতজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী।

সেলিনা জেটলি:
সেলিনা জেটলি একজন আকর্ষণীয় ইন্ডিয়ান অভিনেত্রী। পূর্বে তিনি একজন মডেল ছিলেন, এবং ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স চ্যাম্পিয়ন হয়েছিলেন। কাশ্মিরি ব্যাকগ্রাউন্ডে তার আঁখি অত্যন্ত আকর্ষণীয় আর সুন্দর।

ক্রিস্টিন ক্রেউক:
ক্রিস্টিন একাধারে কানাডিয়ান অভিনেত্রী ও প্রযোজক। তার প্রদীপ্ত সবুজ চোখের জন্য তিনি সুপারওম্যান হিসেবে অ্যাখ্যায়িত।

গাইদা পামেলা:
গাইদা পামেলার রয়েছে একজোড়া আশ্চর‌্যজনক চোখ। ইতালিয়ান এই নারী একজন লেখিকা ও টিভি ব্যক্তিত্ব।

অ্যান্ড্রি হেপবার্ন:
অ্যান্ড্রি হেপবার্ন ছিলেন একজন বৃটিশ অভিনেত্রী ও মানবাধিকারকর্মী। তার ছিল সাধারণ কিন্তু সুন্দর চোখ। চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার পুরস্কার জিতেছিলেন।

এলিজাবেথ টেলর:
বৃটিশ-অ্যামেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেলরের নাম কে না জানে? এই মহান অভিনেত্রীর গভীর নীল চোখে যেন আকাশ বিরাজ করে।

ক্রিস্টেন স্টুয়ার্ট:
ট্যুলাইট সাগা টিভি ফিল্মের এই অভিনেত্রীর অর্থপূর্ণ ও চিন্তাশীল গভীর চোখের দিকে তাকিয়ে যে কেউই হারিয়ে যেতে চাইবে।

অ্যাঞ্জেলিনা জোলি:
অস্কারবিজয়ী হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির চোখে একবার তাকিয়ে দেখুন পাঠক। তার চোখে যেন কিছুই নেই। কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওগুলো কেমন মৃতপ্রায় শান্ত। আর এই চোখদুটি তার অবিশ্বাস্য পুরুষ্ট ঠোঁটের সাথে কেমন মানিয়ে গেছে!

ঐশ্বরিয়া রাই বচ্চন:
এই অভিনেত্রীকে আপনার সাথে নতুন করে পরিচিত করানোর কিছুই নাই। তার এই সুন্দর আঁখিযুগলে পাগল হয়েছেন তার ভক্তকুল থেকে শুরু করে বলিউডের অন্যতম সেরা অভিনেতা সালমান খান।-সূত্র: ভাইরাল শেয়ার।

সম্পাদনা: তাহমিনা শাম্মী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: