জানুন লড়াকু পাখি ডাহুক এর কথা
ডাহুক বাংলাদেশের পরিচিত পাখি। এদের ইংরেজি নাম : White Breasted Waterhen. বৈজ্ঞানিক নাম : Amaurornis phoenicurus. এদের বেশি পছন্দ বলে সেখানেই বেশি দেখা যায়। এছাড়া ছোট ছোট ডোবা-নালা, জলভরা ধানক্ষেত, বিল-ঝিল, হাওর-বাঁওড়ের পাড়, পুকুর-দীঘি, খাল, নদীর পাড়ও এরা পছন্দ করে। ঘুরে বেড়ায় একাকী কখনো বা জোড়ায় জোড়ায়।
সারা বছর চুপচাপ থাকলেও বর্ষা মৌসুমে কুক্ কুক্ ডাকা-ডাকিতে বাসার চারপাশ মুখরিত করে তোলে। গলার স্বর বেশ চড়া। দুপুরে অথবা গভীর রাতে এদের ডাক প্রায় ৫০০ মিটার দূর থেকেও স্পষ্ট শোনা যায়। বেশি ডাকে ভোররাতে, দুপুরে, শেষ গোধূলি ও গভীর রাতে। ডাহুক স্ত্রী-পুরুষ দেখতে প্রায় একই রকম। কপাল ধবধবে সাদা। মাথার চাঁদি, ঘাড়, পিঠ, ডানার উপরিভাগ এবং লেজের উপরিভাগ কালো। গলা-বুক-চিবুক-চোখের দুপাশ ধবধবে সাদা। পেটের তলার শেষ প্রান্ত থেকে লেজের তলার রঙ খয়েরি সিঁদুর। এ লাল লেজ ও ডানার দু’প্রান্তে ওরা শিল্পিত ভঙ্গিতে কাঁপন তুলে নাচায়। ডানার নিচে, বুকের দু’পাশটা কালো। ঠোঁট হলুদ। ঠোঁটের উপরিভাগের গোড়াটা লাল। পা হলুদাভ লালচে-সবুজ। পায়ের লম্বা ও ছোট আঙুলগুলোর রঙ একই রকম। চোখ কালো তবে বৃত্ত লাল।
ডাহুক খুব সতর্ক পাখি। আত্মগোপনে পারদর্শী। বর্ষাকাল এদের প্রজনন ঋতু। বাসা করে পানির কাছে ঝোপঝাড়ের ভেতরে অথবা ছোট গাছের ঝোপালো ডালে। নিরাপত্তা ঠিকঠাক থাকলে মাটিতেও বাসা করে। ডিম পাড়ে ৫ থেকে ৭টি। ডিমের রঙ হালকা হলুদ। আকার কবুতরের ডিমের মতো প্রায়। ডিম ফোটে প্রায় ২১ থেকে ২৪ দিনে। ২৪ থেকে ৩০ ঘণ্টা পরই বাচ্চারা বাসা ছাড়ে। মাস তিনেক পরে বাচ্চারা আলাদা জীবন বেছে নেয়। প্রজননের সময় একটি পুরুষ ডাহুক অন্য একটি পুরুষ ডাহুককে সহ্য করতে পারে না। দেখলেই মারামারি করে। দারুণ লড়াকু পাখি এরা।
ডাহুকের প্রিয় খাদ্য জলজ পোকামাকড় ও কীটপতঙ্গ। এছাড়া শাপলা-পদ্ম ফুলের নরম অংশ, কচি পানিফল, জলজ শেওলা, লতাগুল্মের নরম অংশ, ধান, কাউন, ডাল, সর্ষে, শামুক, কেঁচো, জোঁক, মাছ, ছোট মাছ, শাকসবজি, ফল খেয়ে থাকে।
ঝোপঝাড় ধ্বংসের ফলে ডাহুকের বর্তমান অবস্থা খুব বেশি ভালো নয়। প্রকৃতিতে এদের নিরাপত্তা দিতে অবশ্যই এদের বাসস্থান ধ্বংস বন্ধ করতে হবে, না হলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বিপন্নের লাল তালিকায় লেখা হবে ডাহুক পাখির নাম।-যুগান্তর
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: