যে দেশের ছেলে ও মেয়েরা সবেচেয়ে সুদর্শন

প্রকাশিত: ০৯ মে ২০১৫, ০৩:৩২ এএম

এটা আমাদের সবারই জানা, সাধারণত ছেলেরা তাদের জীবন সঙ্গী হিসেবে অনেক সুন্দরী মেয়ে খোঁজে। আবার মেয়েরাও খোঁজে কোন সুদর্শন ছেলেকে। কিন্তু আমরা কি জানি পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে সুন্দরী কিংবা পুরুষরা সুদর্শন?

সম্প্রতি 'মিস ট্র্যাভেল' নামে একটি ওয়েবসাইট একটি সমীক্ষা চালিয়ে কোন দেশের পুরুষ ও নারী বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, সুদর্শন, কমনীয় তার একটি তালিকা প্রকাশ করেছে।

সুদর্শন পুরুষদের বাসস্থানের তালিকায় দেখা যাচ্ছে প্রথম তিন নম্বরে আছে পাকিস্তানের নাম। কিন্তু সেরা দশের মধ্যেও ভারত কিংবা বাংলাদেশের নাম নেই।

মূলত ঐ সমীক্ষাটি চালানো হয়েছিল বিভিন্ন দেশের পুরুষ ও নারীদের ওপর। তারই ভিত্তিতে যে দেশের মানুষরা সুন্দর দেখতে ও উদার মানসিকতার, তার একটি তালিকা তৈরি করে ওই ওয়েবসাইট।

বিশ্বে সবচেয়ে 'কাঙ্ক্ষিত' পুরুষদের বাসস্থান যে দেশে তার তালিকা : ১. আয়ারল্যান্ড ২. অস্ট্রেলিয়া ৩. পাকিস্তান ৪. আমেরিকা ৫. ইংল্যান্ড ৬. স্কটল্যান্ড ৭. ইতালি ৮. নাইজেরিয়া ৯. ডেনমার্ক ১০. স্পেন।

বিশ্বে সবচেয়ে 'কাঙ্ক্ষিত' নারীদের বাসস্থান যে দেশে তার তালিকা : ১. আর্মেনিয়া ২. বার্বাডোজ ৩. আমেরিকা ৪. কলম্বিয়া ৫. ইংল্যান্ড ৬. অস্ট্রেলিয়া ৭. ব্রাজিল ৮. ফিলিপিন্স ৯. বুলগেরিয়া ১০. লেবানন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: