বিশ্বের সবচেয়ে সুন্দর পাখি (ছবিসহ)

প্রকাশিত: ০৪ জুলাই ২০১৫, ১১:৩৪ পিএম

সুন্দর পাখি কে না পছন্দ করে! দু’ডানা মেলে যখন তারা নীল আকাশের বুক জুড়ে উড়ে বেড়ায় নিজের খেয়াল খুশি মতো, তখন তাদের দেখলে কে না হিংসে করে! এমন কে আছে যে, শৈশব থেকে এ পর্যন্ত একবারও পাখি হয়ে নিজের ইচ্ছেমতো উড়তে চায়নি অচেনা ভুবনে! আমরা যখন খুব সুন্দর একটি পাখিকে কোথাও বসে থাকতে দেখি আমাদের চোখ সেখানে আটকে যায়। এমনকি শীতের পাখি দেখতে আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে যাই। কারণ সেখানে থাকে এমন কিছু সুন্দর অজানা পাখি যা আমাদের বিমোহিত করে।

পাখির সৌন্দর্য বরাবরই আমাদের মুগ্ধ করে, আকর্ষন করে আর আজ থাকছে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু পাখি সম্পর্কে অজানা কিছু কথা:

ঝুঁটিত্তয়ালা পাখি (The Hoopoe):
এই পাখি শীতল এলায় থাকতেই বেশি পছন্দ করে। এদের প্রায়ই আফ্রো-ইউরেশিয়া পাওয়া যায়, এই পাখি মাটিতে তাদের পাখা এবং লেজের পালক ছড়িয়ে এবং ঊর্ধ্বে মাথা খাড়া দ্বারা রৌদ্রস্নান করতে খুব পাছন্দ করে। পাশাপাশি তারা বালি বা ধূলিকণা গোসল করতেও পছন্দ করে। তাদের নাম আসলে অনোমাটোপোএইয়া (onomatopoeia)।

গোল্ডেন রঙের পাখি (The Golden Pheasant):
এই উজ্জ্বল পাখিটি পশ্চিম চিনের এক ধরনের স্থানীয় পাখি। এরা তাদের সুন্দর রঙ ও লম্বা লেজের জন্য বিখ্যাত। এদের পুরুষ পাখিটি নারী পাখির সাথে ফান করতে পছন্দ করে। এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতে পছন্দ করে।

আটলান্টিকের দীর্ঘচঞ্চু সামুদ্রিক পাখি (The Atlantic Puffin):
আটলান্টিক পাফিন যা পাফিন নামেও পরিচিত হল সামুদ্রিক পাখি হিসেবে। প্রধানত এদের দেখা মেলে উত্তরপূর্বের প্রশান্ত মহাসাগরে। এরা প্রধানত বড় হয় আইসল্যান্ড, নরওয়ে, গ্রিনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড এবং আরো অনেক উত্তর আটলান্টিক দ্বীপপুঞ্জে। সমুদ্রে তারা সমুদ্রপ্রষ্ঠে সাঁতার কাটে এবন ছোটো ছোটো মাছ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। মাছ ধরবার জন্য তারা সমুদ্রের জলে ডাইভ মারে তাদের পাখনার সাহায্যে এবং তাদের পরিচালন সাধ্যতার জন্য তারা তাদের পাখনা ব্যবহার করে থাকে। এরা তাদের দীর্ঘচঞ্চু এর জন্য বিখ্যাত।

কুয়েৎজাল (The Quetzal):
এই পাখি মধ্য আমেরিকার বনের এক ধরনের স্থানীয় পাখি। তারা তদের অদ্ভুতদর্শন পালক এবং একটি চমৎকার চুলের জন্য বিখ্যাত। এই পাখি পরিবেশের জন্যেও উপকারি কারণ তারা টিকটিকি, পোকামাকড়, ছোট প্রাণী, এবং এমনকি ফল খেয়ে জীবন ধারণ করে।–সূত্র: লোলওয়াট।

সম্পাদনা: তাহমিনা শাম্মী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: