মানবদেহ সম্পর্কিত মজার কিছু তথ্য
আমাদের এই মানব দেহ নিয়ে এমন অনেক অত্যাশ্চর্য বিষয় রয়েছে যা আমাদের অজানা। আসুন সে সম্পর্কে কিছু মজার মজার তথ্য জেনে নেই।
• প্রথমে ধরা যাক মস্তিষ্কের কথা:
প্রতিটি মানুষের মস্তিষ্কের ওজন কমবেশি ৩ পাউন্ড। মানুষের মাথায় গড়ে প্রায় দশ হাজার চুল থাকে। একটা উচ্চ ৰমতাসম্পন্ন কম্পিউটার যে পরিমাণ খবর জমা রাখে মানুষের মস্তিষ্কে তার চেয়ে এক লৰ গুণ বেশি খবর ধারণ করতে পারে।
মাথার চুল সম্পর্কে মজার তথ্য এই যে আগামী কয়েক বছরের মধ্যেই চালু হতে যাচ্ছে টিসু্য এক্সপান্ডার। খুলির চামড়ার নীচে বসানো এই এক্সপান্ডার ছালকে প্রসারিত করবে বেলুনের মতোই। ছালের টাক অংশ সরিয়ে সম্প্রসারিত ধার দুটো এক করে সেলাই করে দেয়া যাবে৷ ফলে আবারো গজাতে শুরম্ন করবে চুল।
• এবারে ত্বক প্রসঙ্গ:
একজন পরিণত বয়সের মানুষের ত্বকের মোট ওজন ৬ পাউন্ড। একজন মানুষের শরীরে যে পরিমাণ ত্বক রয়েছে তার আয়তন ২০ বর্গফুট। আমাদের শরীরে যতো শিরা উপশিরা রয়েছে তার সবগুলো একসঙ্গে জড়িয়ে লম্বা করলে তা ষাট হাজার মাইল দীর্ঘ হবে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার প্রদৰিণ করা যাবে।
• মানুষের মুখ থেকে দৈনিক ২-৩ পাইট লালা নিঃসৃত হয়।
• মানুষের হাসির জন্য ১৭টি পেশী দায়ী এবং রাগ করার জন্য প্রয়োজন তেতালিস্নশটি পেশী।
• মানুষের চোয়াল এতোই শক্তিশালী যে এটি ২৭৯ কেজি ওজন বল প্রয়োগ করতে পারে।
• মানুষের জিহ্বাতে রয়েছে ৩ হাজারের বেশি স্বাদ কুড়ি।
• একজন মানুষের নাক দিয়ে রোজ গড়ে ১৪ কিউবিক বাতাস ফুসফুসে পৌঁছে।
• সৃষ্টির সেরা জীব হিসাবে এই মানুষের অনুভূতি শক্তি এতই প্রবল যে কমপৰে সে দশ হাজার রকমের বিভিন্ন গন্ধ অনুভব করতে পারে।
• মানুষের হাঁচির শব্দের বেগ ঘন্টায় ১৬০ কিঃমিঃ।
• মানুষের সর্দি কাশির জন্য প্রায় ২০০ রকমের ভাইরাস দায়ী।
• মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় মাপের কেক তৈরি করা যাবে।
• যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে ২২০০ দিয়াশলাই জ্বালানো যাবে।
• যে পরিমাণ বিদু্যত্ আছে তা দিয়ে ২৫৬ পাওয়ারের একটি বাল্বকে কমপৰে পাঁচ মিনিট জ্বালিয়ে রাখা যাবে।
• যে পরিমাণ কার্বণ আছে তা দিয়ে প্রায় ৯ হাজার পেন্সিলের সীস তৈরি করা যাবে।
• যে পরিমাণ আয়রণ আছে তা দিয়ে ৪টি পেরেক তৈরি করা যাবে।
• পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে মাংসপেশী যে পরিমাণ তাপ উত্পন্ন করে তা দিয়ে ঘন্টায় ১ লিটার পানি উত্পন্ন করা যেতে পারে।
• মানব দেহের হৃত্পিন্ডের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি৷
• মানুষের হৃত্স্পন্দন প্রতি মিনিটে ৭২ বার৷ সেই হিসাবে প্রতিদিন ১০৪,০০০ এবং এক বছরে ৩৮,০০০,০০০ বার৷ এর ফলে প্রতি হৃত্স্পন্দনে ৮২ মিলিলিটার রক্ত অর্থাত্ প্রতিদিন ৮১৯৩ লিটার রক্ত দেহে ছড়িয়ে পড়ছে৷
আমরা হৃত্পিণ্ডের এই কার্যক্রমকে যদি কাজের এককে পরিণত করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় ১ টন৷ যা কোন জিনিসকে ৪১ ফুট বা ১২.৫ মিটার ওপরে ওঠানোর সমান৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: