টাইগার হাঙ্গরের অদ্ভুত ‘প্রজনন’ কৌশল

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৫, ০৫:৩৬ পিএম

মানুষ-খেকো হিসাবে হোয়াইট শার্কের পরেই টাইগার শার্কের অবস্থান। নির্বিচার খাদক হিসাবে এর পরিচিতি রয়েছে। এর চোয়াল অত্যন্ত শক্তিশালি ফলে এটি সামদ্রিক কচ্ছপের খোলস ভেঙে ফেলতে পারে। বাঘ হাঙ্গর ঘন্টায় ২০ মাইল এবং একদিনে ৫০ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে। এরা দিনের বেলায় সমুদ্রের গভীরে আর রাতে অগভীর সমুদ্রে বিচরণ করে। এদের এসব বৈশিষ্টের পাশাপাশি আরও একটি উদ্ভুদ বৈশিষ্ট রয়েছে আর তা হলো এদের প্রজনন কৌশল। টাইগার হাঙ্গর (tiger shark) এর প্রজনন কৌশল অন্যসব প্রাণী থেকে আলাদা, অদ্ভুত ও ভয়ংকর বলা চলে।

এই হাঙ্গর মা তার জরায়ুতে ৫০ টির মতো ডিম পারে যা থেকে বাচ্চা বের হয় এবং বাচ্চারা ডিমের কুসুম ও জরায়ুর রস খেয়ে বেঁচে থাকে। মায়ের পেটের ভিতরে এই হাঙ্গরের বাচ্চারা ৪ ইঞ্চি পরিমাণ বড় হয়। এদের ভয়ংকর দাঁত তৈরি হয় এবং তখন পেটে থেকেই একটি বাচ্চা আরেকটিকে খেতে থাকে অর্থাৎ আপন ভাই বোনদের তারা খেতে থাকে।

শেষ পর্যন্ত একটি বাচ্চা বাকি সবাইকে খেয়ে ফেলে। মায়ের পেটের এই বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে আরো খাবারের প্রয়োজন হয়। তাই মাকে আরো প্রচুর ডিম উৎপন্ন করতে হয় পেটের বাচ্চাটিকে খাওয়াতে। ৮-১২ মাস পর এই বাচ্চাটি অনেক বড় হয়। প্রায় ১ মিটার লম্বা হলে মা সন্তান প্রসব করে যা একটি বড় ও পূর্নাঙ্গ হাঙ্গর। কারণ, একটি পূর্ন বয়স্ক হাঙ্গর মাত্র ৩ মিটার লম্বা হয়। ৩ মিটার লম্বা হাঙ্গর কি করে ১ মিটার সন্তান প্রসব করে, সত্যিই এটা আরেকটা বিরাট বিস্ময়।

নিজের স্বজাতি খাওয়ার ঘটনা অনেক হাঙ্গরসহ বহু প্রাণিতে দেখা যায়। অনেক প্রাণিই নিজের ভাই-বোন, সন্তান, নিজের বাবা-মা খেয়ে থাকে। এটি সাধারণ একটি ঘটনা। এই বৈশিষ্ট্যকে ক্যানাবিলিজম (Cannibalism) বলে। কিন্তু মায়ের পেটা থাকা অবস্থায় নিজের আপন ভাই বোনদের খেয়ে ফেলার বিরল ঘটনা tiger shark ছাড়া আর কোন প্রাণীতে দেখা যায়না।

উল্লেখ্য, বাঘ হাঙ্গর বা টাইগার শার্কের গায়ে উলম্ব ডোরাকাটা দাগ আছে। আর এ কারণেই এ হাঙ্গরের নাম হয়েছে টাইগার শার্ক বা বাঘ হাঙ্গর। তবে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে দাগগুলো মিলিয়ে যায়। এরা নিশাচর প্রাণী।-সূত্র: সার্কইনফরমেশন।


সম্পাদনা: তাহমিনা শাম্মী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: