'বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া'
কথায় আছে 'বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া' অর্থাৎ বাবা যেমন তার ছেলে তার মতই সুযোগ্য। যেমন ভারতীয় 'দ্য ওয়াল' খ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত।মাত্র ৯ বছর বয়সেই সে বাবার মতো ক্যারিশমা দেখাতে শুরু করে দিয়েছে।
সাম্প্রতিক অনুষ্ঠিত অনূর্ধ্ব-১২ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অনবদ্য ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলে নিজ দল মলয় অদিতি ইন্টারন্যাশনালস্কুলকে ১১৪ রানের ব্যবধানে জিতিয়ে দিয়েছে সামিত।
ব্যাঙ্গালুরুর সেন্ট জোন্স মেডিকেল কলেজ গ্রাউন্ডে নিউ হরিজন পাবলিক স্কুলের মুখোমুখি হয় সামিতের অদিতি ইন্টারন্যাশনাল স্কুল।
প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ২১০ রান করে অদিতি। সামিতের ৭৭ রানের পাশাপাশি ৯১ রানের বড় ইনিংস খেলে তারই সতীর্থ জোহান।
আর 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড় ছেলের এমন ইনিংসে উচ্ছ্বসিত হয়ে বলেন, 'অনেক ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ সামিতের।সে আমার অনেক খেলাও মনোযোগ দিয়ে দেখত। তার এমন ইনিংসে আমি সত্যিই উচ্ছ্বসিত। তবে ওর ভবিষ্যৎ কী হবে, এটা সে নিজেই নির্ধারণ করবে।'
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: