ডিবি ধারাবাহিক এর এবারের গল্প ‘গুপ্ত ঘাতক’

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৫, ০৪:৫২ পিএম

বিনোদন প্রতিবেদক:

দর্শক নন্দিত সর্বাধিক ব্যয়বহুল এবং দেশের সেরা মেগা ধারাবাহিক নাটক ‘ডিবি’ দীর্ঘদিন ধরে টিআরপির শীর্ষে অবস্থান করছে। ধারাবাহিক ‘ডিবি’ নাটকটির টিম লিডার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। তিনি বলেন- ‘ডিবি’ নাটকটি অত্যন্ত যতœ সহকারে নির্মাণ করা হচ্ছে এবং প্রথম সারির সব শিল্পীরা এখানে কাজ করছেন। আমার বিশ^াস দিন দিন এর মান বাড়তেই থাকবে। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় এবং রুহুল আমীন পথিক এর নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন জি এম সৈকত।

‘ডিবি’ টিমের অন্যান্যরা হলেন হুমাইয়া হিমু, মুকফুবার রহমান, রুপো, জিনিয়া, মাহিন ও অনন্যা অনু। ধারাবাহিক নাটক ডিবি’র এবারের গল্প ‘গুপ্ত ঘাতক’। এই গল্পে আরো যারা অভিনয় করেছেন- সমাপ্তি, রাসেল, খালেদা আক্তার কল্পনা, ঝুনা চৌধুরী, বরদা মিঠু প্রমুখ। নাটকটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশন। ধারাবাহিক নাটক ‘ডিবি’ নিয়মিতভাবে প্রতি রবি এবং সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: