শাকিব-শ্রাবন্তীর ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে’ (ভিডিও)

প্রকাশিত: ২৬ জুন ২০১৬, ০৮:৪২ পিএম

চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টি-মিডিয়ার নতুন ছবি ‘শিকারী’র মিউজিক ভিডিও ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামের গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে। শনিবার সন্ধ্যায় জাজ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়েছে।

“উঠ ছুড়ি তোর বিয়ে হবে” শিরোনামের গানটিতে শাকিব-শ্রাবন্তীকে একটি বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ নতুন রূপে দেখা গেলো। গানটিতে সাকিবের উপস্থিতি ছিল শ্রাবন্তীর সঙ্গে পাল্লা দিয়ে। গানের তালে তালে শাকিবের নাচ ছিলো চোখের পড়ার মতো। সঙ্গে শ্রাবন্তীর মানানসই বিয়ের শাড়ি আর লোকেশন গানে ভিন্নমাত্রা এনে দিয়েছে।

“উঠ ছুড়ি তোর বিয়ে হবে” শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও মধুবান্তি। গানটির সঙ্গীতায়োজন সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান।

এর আগে গত ১৬ জুন ‘হারাবো তোকে’ শিরোনামে প্রথম গানটি প্রকাশ করা হয়। বিগ বাজেট ‘শিকারী’র সিনেমার মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা চালাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ ও বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সোহেল, রেবেকা, সুব্রত, খরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত, রাহুল দেব।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: