• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১১ বিকাল

ভূরুঙ্গামারীতে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। শুক্রবার (১৯ ডিসেম্বর ) বিকেলে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা ‘আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন চলবে না চলবে না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণ অধিকার পরিষদের রোকনুজ্জামান, জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বক্তারা আরও জানান, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এ বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]