• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল

বগুড়া-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকা। সোমবার দিনভর উৎসবমুখর পরিবেশে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেএম মাহবুবুর রহমান হারেস, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। জেলা ও উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি।

এছাড়াও বিএনপি নেতা পিয়ার হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, শাহ আলম পান্না, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব মাওলানা মো: দবিবুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাও: মানছুরুর রহমান, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, জামায়াত নেতা এডভোকেট আব্দুল হালিম, আবুল কালাম আজাদ ও মাও: নাজমুল হক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়নপত্র জমা দেন মীর মো: মাহমুদুর রহমান চুন্নু। এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী, সহ-সভাপতি আল ইমরান কামাল, প্রস্তাবক শহিদুল ইসলাম, সমর্থক রাকিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শিপন কুমার রবিদাস। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখার সভাপতি দিলরুবা রুবি, বীর মুক্তিযোদ্ধা কমরেড হরিশংকর সাহা,আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শ্রীকান্ত এবং বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং অফিসার জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের আবেদন জমা দিয়েছেন। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাছাই-বাছাই সম্পন্ন করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]