বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে- স্কেলের গেজেট প্রকাশের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ রাজবাড়ীর পাংশা উপজেলা শাখা।
সোমবার সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত পাংশা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে দাবী আদায় না হলে নির্বাচনী দায়িত্ব পালনসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকার হুশিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।
এ সময় বক্তব্য রাখেন পাংশা সরকারি জর্জ হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, সহকারী শিক্ষক আকমল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী আনজুমান, পিকুল বিশ্বাস , মো: সবুজ, নেকবর আলী মন্ডল প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর