• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি থেকে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুমধুমে ব্যাটারিচালিত টমটমের চালকের আসনের নিচ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কামাল উদ্দিন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত টমটমটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক কামাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্টের ব্লক-বির বাসিন্দা। তার এফসিএম নম্বর ১৪১৯৪৬। তিনি মৃত জাহেদ হোসেনের ছেলে। ক্যাম্পে তার সাব মাঝি তৈয়ব ও হেড মাঝি আমির হোসেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, পুলিশের একটি দল তদন্ত কেন্দ্রসংলগ্ন তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে চালকের আসনের নিচে বিশেষভাবে রাখা একটি কার্ডে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে টমটম চালক কামাল উদ্দিনকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং একজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা টমটম থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]