• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
ওবায়দুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩২ রাত

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে অনুষ্ঠিত পথসভা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।

৩ ফেব্রুয়ারি আয়োজিত এই পথসভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সঙ্গে যদি অন্যায় করা হয়, তবে মরিচ্যা লাল ব্রীজ থেকে টেকনাফ পর্যন্ত টানা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপস করে না; অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না; আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক রাষ্ট্র, যেখানে আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে জনগণকে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি এবং করবেনও না; ইনসাফের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামীর বাংলাদেশ গড়তে তিনি ইনসাফের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই জনসমাগম প্রমাণ করে, এই জনপদ পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় মানুষ ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। পথসভা শেষে জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, এই জনসমুদ্রে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, যা পালংখালীসহ উখিয়া-টেকনাফ অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]