ভোলার চরফ্যাশনে যুবদলের প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত যুবদল কর্মী নাজমুল বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। এসময় আব্দুল্লাহপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে শওকত মাঝি বাড়ীর সামনে পৌঁছালে আমাকে অবরুদ্ধ করে বেশ কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে আমি মাটিতে লুটিয়ে পড়ি।
নাজমুল আরো বলেন, আমি এদের মধ্যে শওকত মাঝি, রুবেল, সাইফুল ও হানিফকে চিনতে পেরেছি। তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। তারা বিগত সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, 'রাতে যুবদলের মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদল কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, 'ইতোমধ্যে এই ঘটনাটি জেনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর