• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৫ দুপুর

জামায়াত আমির নাটোরে আসছেন আজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ (৫ ফেব্রুয়ারি) নাটোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সফরকালে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দলের আমিরের নাটোর সদর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গতবছরের ৩রা জানুয়ারি জামায়াত আমির নাটোরে একটি জনসভায় অংশ নিলেও নির্বাচনকে সামনে রেখে এবারের জনসভা বিশেষ গুরুত্ব বহন করবে। জনসভায় তিনি জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার নিয়ে বক্তব্য দেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন।

জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির মীর নুরুল ইসলাম বলেন, আমীরে জামায়াতের নাটোর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। নির্বাচনের একেবারে আগমুহূর্তে এই সফর দলের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে। জনসভাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, জনসভায় আমীরে জামায়াত নাটোরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে জনসাধারণের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন। এছাড়া ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীরাও জনসভায় উপস্থিত থাকবেন।

এদিকে জামায়াত আমিরের নাটোর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক নিয়ন্ত্রণে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম বলেন, জামায়াতের আমিরের নাটোর আগমনে অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]