• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৮ দুপুর

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থীর স্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য ধানের শীষে ভোট চাইলেন তাঁর স্ত্রী। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে এসেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইতে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের কলাপাড়া গ্রামে নারীদের নিয়ে নির্বাচনী পথসভায় তিনি বলেন, "আপনারা আমার স্বামীকে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী করতে অনেক আগে থেকেই কাজ করছেন এবং গুছিয়ে রেখেছেন। আমি সময় মতো আসতে পারিনি। আমি যে ক'টা দিন আছি আপনাদের পাশে থাকব। আপনারাও পাশে থাকবেন। আর বেশি দিন সময় নেই তাই নিজ নিজ অবস্থা থেকে প্রতিটি বাড়ি যাবেন, ভোট চাইবেন। আমিও বাড়ি বাড়ি যাব, আপনারাও সাথে থাকবেন।"

তিনি আরও বলেন, "আপনারা আমার স্বামীর সাথে সব সময় ছিলেন, পাশে থেকেছেন। আপনাদের ভালোবাসা আমি সরাসরি না দেখলেও অনলাইনে দেখেছি, দেখে আবেগে আপ্লুত হয়েছি। নারী ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেদিকে খেয়াল রাখব। আগেই যেন ভোট কেন্দ্রে যাই মা-বোনেরা। ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।"

এসময় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নারী নেত্রী ভোটারগণ উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]