• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ রাত

আমি জামায়াতে যোগ দেইনি: কর্নেল অলি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যে দলের নেতা বলেন, 'আমি দেশে যাব কিনা আমার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে অন্য বিষয়ের উপর।' অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? না। তাহলে চিন্তা করতে হবে, কোন পক্ষে যাবেন? মোদির গোলামে যাবেন, না বাংলাদেশের জনগণের গোলামির পক্ষে যাবেন। এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়।

নির্বাচনী জোট বিষয়ে তিনি বলেন, আমিও জামায়াতে যোগ দেইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসূচি নিয়েছি। কর্মসূচিগুলো হলো— আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। টেন্ডারবাজি বন্ধ করব। দুর্নীতি বন্ধ করব। ঋণখেলাপিদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমি বিএনপির নেতাকর্মীদের বলছি, তোমরা লেখাপড়া করো, আর গুন্ডামি চলবে না। ডা. শফিকুর রহমানের সাথে বেয়াদবি করা চলবে না। বিএনপিকে ভোট দিলে ঋণখেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে। কর্নেল অলি বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তিনি মোদির কথায় চলাফেরা করেন। ১১ দল ক্ষমতায় আসলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ঋণখেলাপিদেরকে গ্রেপ্তার করব। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। যারা ভারতের গোলামি করে, তাদেরকে আর ভোট দিবেন না।

তিনি আরও বলেন, আমি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করব, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াবেন। শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দিবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন।

কর্নেল অলি আহমদ শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নুরে আলম খন্দকারের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, জিএস খলিলুর রহমান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মহসিন কবির, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]