টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪ ঘণ্টা আগে এবার বড় দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন ভারতের পেসার হর্ষিত রানা। সূত্রের বরাতে জানা গেছে, জয়েন্ট টেন্ডারনেসে ভোগায় তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচে চোট পান হর্ষিত। ম্যাচ চলাকালে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। একমাত্র ওভারে তিনি ১৬ রান দেন এবং সে সময় তার অস্বস্তি স্পষ্ট ছিল।
ভারতের প্রথম ম্যাচ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তার আগে এই চোট ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,“হর্ষিতকে ভালো দেখাচ্ছে না। আজই সব জানা যাবে।” পরে তিনি আরও বলেন, “হর্ষিত যদি ছিটকে যায়, তাহলে এটা বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন ভাবতে হবে। তবে আমাদের যথেষ্ট বেঞ্চ শক্তি আছে।”
সম্ভাব্য বদলি প্রসঙ্গে সূর্যকুমার জানান, “দেখা যাক। এমন কোনো নিয়ম নেই যে তাকে বদলাতে অলরাউন্ডারই নিতে হবে।”
হর্ষিত রানার চোটের আগে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং।
তার পরিবর্তে দলে মোহাম্মদ সিরাজকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর