• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল

১২০০ কোটি টাকার তারকা, এখন মদের নেশায় বুঁদ গ্রিলিশ!

ছবি: সংগৃহীত

২০২১ সালে ১০ কোটি পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন কোচ পেপ গার্দিওলা। সে সময় দলবদলের এই অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ছিল প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে না পারায় একপর্যায়ে ইংল্যান্ডের এই উইঙ্গারকে ধারে এভারটনে পাঠানো হয়।

তবে ক্লাব বদলালেও মাঠের বাইরের জীবনযাপন নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি গ্রিলিশের। গত এপ্রিলে ম্যানচেস্টারের একটি বারে তাঁকে মাতাল অবস্থায় পাওয়া গিয়েছিল বলে খবর প্রকাশিত হয়। এবার টানা দুই রাত নাইট ক্লাবে সময় কাটানোর পর এভারটনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে নাইট ক্লাবে যাওয়ার বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি এভারটন কোচ ডেভিড ময়েস। দল থেকে বাদ পড়ার বিষয়ে তিনি বলেন, ‘ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে, আর আমি সেটিকে সমর্থন করি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য সান*-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ও ২০ অক্টোবর টানা দুই রাত বাইরে সময় কাটান গ্রিলিশ। প্রথম রাতে লন্ডনে প্রাইড অব ব্রিটেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে একটি বারে যান। সেখানে ভোররাত পর্যন্ত ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

পরদিন এভারটনে যোগ দিয়ে অনুশীলনেও অংশ নেন গ্রিলিশ। তবে সন্ধ্যায় আবারও বাইরে বের হন তিনি। উইলমসলোতে দ্য মাকি পাপ নামের একটি নাইট ক্লাবে সতীর্থ জর্ডান পিকফোর্ড ও টাইলার ডিবলিংয়ের সঙ্গে তাঁকে দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ কাইল ওয়াকারও।

প্রতিবেদন অনুযায়ী, সেখানে একটি ব্যক্তিগত কক্ষে বসে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ দেখেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় প্রচুর মদ্যপান করেন গ্রিলিশ।

এর কয়েক দিন পর নিউক্যাসলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে এভারটনের স্কোয়াডে জায়গা পাননি এই উইঙ্গার। তাঁর বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে কোচ ময়েসের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এভারটনে সপ্তাহে ৩ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা বেতন পান গ্রিলিশ। তবে মাঠের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। উল্টো দেখেছেন একটি হলুদ কার্ড।

২০২৪ সালের পর ইংল্যান্ড জাতীয় দলেও ডাক পাননি গ্রিলিশ। জাতীয় দলে জায়গা হারানোর পর এবার ক্লাবের স্কোয়াড থেকে বাদ পড়ায় তাঁর ভবিষ্যৎ নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

সূত্র - দ্য সান

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]