চাঁদপুরে মাসুদ গাজী নামে এক দিনমজুরের স্ত্রী সুমি আক্তার দুই মাথাওয়ালা এক মেয়েশিশুর জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে তিনি এ সন্তানের জন্ম দেন। শিশুটি বর্তমানে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে।
মাসুদ গাজীর বাড়ি জেলার ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে প্রসব বেদনা শুরু হলে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চাঁদপুরের শিশু বিশেষজ্ঞ (সার্জন) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুটির দেহ একটি হলেও মাথা দুইটি। এটি একটি বিরল ঘটনা। জন্মগত ত্রুটির কারণে এটি হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপারেশনের মাধ্যমে মাথাগুলি আলাদা করা যেতে পারে।
ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এই অপারেশন করানোর মতো প্রয়োজনীয় টাকা শিশুর বাবা মাসুদ গাজীর নাই। তাই তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবীদের সহযোগিতা চান।
কুশল/সাএ
সর্বশেষ খবর