• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ দুপুর

জামালপুর-৪ আসনে জয়-পরাজয় নির্ধারণ করবে নারী ভোটাররা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্বাধীনতা পরবর্তী সময় থেকে জামালপুর-৪ সরিষাবাড়ী আসন দেশের রাজনীতিতে ভিআইপি হিসেবে পরিচিতি পেয়েছে। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ৮৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৪৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১৫২৭ জন ও নারী ভোটার ১৫৩৪৬৪ জন এবং হিজড়া ভোটার ১ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, গণসংযোগে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অতীতের যে কোনো সময়ের চেয়ে এ আসনে বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের পক্ষে নারী ভোটারদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্বাচনী সভাগুলোতে পুরুষদের পাশাপাশি বিপুল নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাড়াও শামীম তালুকদারের স্ত্রী মেহেরজান আরা তালুকদার রুপা বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগে গিয়ে নারী-পুরুষ ভোটারদের কাছে ধানেরশীষ প্রতীকে ভোট চাইছেন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আলআমিন মিলু, যুগ্মআহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীরা একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে ধানেরশীষ প্রতীকের পক্ষে কাজ শুরু করেছেন।

এ ছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিরলস প্রচারণায় এলাকার নতুন প্রজন্মের তরুণ ভোটারদের বিএনপি প্রার্থী শামীম তালুকদার এবং ধানেরশীষ প্রতীকের প্রতি আগ্রহ তুঙ্গে বলে জানা গেছে।

অপরদিকে, জামায়াত ইসলামীর প্রার্থী এড. মো. আব্দুল আউয়াল ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জোটের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফ্তি মোখলেছুর রহমান জমিরী, জেলা নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব ও সরিষাবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক ডাঃ মোশাররফ হোসেন মিলনসহ স্থানীয় জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জামায়াত ইসলামীর মহিলা শাখার নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে গ্রামের তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন। বিশেষ করে জামায়াত ইসলামীর মহিলা শাখার কর্মীরা গ্রামের নারী ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি।

এ ছাড়াও হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা আলী আকবর সিদ্দিক ও কাস্তে প্রতীক প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাহবুব জামান জুয়েল নির্বাচনী প্রচারে মাঠে থাকলেও কেটলি প্রতীকের প্রার্থী নাগরিক ঐক্যর যুগ্মসাধারণ সম্পাদক এসএমএ কবীর হাসান, ট্রাক প্রতীকের প্রার্থী গণঅধিকার পরিষদ এর ইকবাল হোসেন এর নির্বাচনী প্রচারণা প্রায় নেই বলে জানা গেছে। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা নিয়ে সরিষাবাড়ীতে উন্নয়নের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মাদক মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। স্থানীয় ভোটার ও রাজনীতি সচেতন মহলের ধারণা, নারী ভোটাররাই সরিষাবাড়ী আসনে বিএনপি-জামায়াত এর মধ্যে ব্যবধান গড়ে বিজয় নিশ্চিতে মুখ্য ভূমিকা রাখবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]